ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের ১২ দিনব্যাপী কর্মসূচি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব, সিআরএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক: ৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে প্রস্তুতি ব্রাজিলের নির্বাচনের ফল মেনে নিল বলসোনারোর দল, পরাজয় নিয়ে আপত্তি ফ্লাভিওর ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বের পরীক্ষা আজ ট্রাভেল পারমিটে দুই বছর বয়সী সন্তানসহ দেশে ফিরলেন দম্পতি চট্টগ্রামে উদ্ধার ১০৭ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে নোয়াগাঁও বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে নোয়াগাঁও বাজার কমিটির সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) নোয়াগাঁও বাজারে স্থানীয় সার, জৈব সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় জোরদার, কৃষি উপকরণের প্রচার, বাজার ব্যবস্থাপনা এবং পণ্য বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক।

নোয়াগাঁও বাজার কমিটির সভাপতি মো. জহুর মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াকিব মিয়া, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের মাঠ সহায়ক জামিল হোসেন। সভা আয়োজনে সহযোগিতা করেন রাকিব হাসান।

সভায় স্থানীয় সার, জৈব সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা, কৃষি উপকরণের প্রচার, কৃষকদের কাছে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া এবং এসব পণ্যের সঠিক ব্যবহার ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ সম্পর্কে সচেতন করা এবং বাজারের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষি উপকরণ-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের এ ধরনের উদ্যোগ স্থানীয় বাজার কমিটি ও কৃষি উপকরণ ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের কাছে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে নোয়াগাঁও বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা

Update Time : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬