ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের ১২ দিনব্যাপী কর্মসূচি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব, সিআরএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক: ৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে প্রস্তুতি ব্রাজিলের নির্বাচনের ফল মেনে নিল বলসোনারোর দল, পরাজয় নিয়ে আপত্তি ফ্লাভিওর ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বের পরীক্ষা আজ ট্রাভেল পারমিটে দুই বছর বয়সী সন্তানসহ দেশে ফিরলেন দম্পতি চট্টগ্রামে উদ্ধার ১০৭ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের ১২ দিনব্যাপী কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও মাইকিংসহ নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ জেলা ইউনিট।

১২ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় সদস্যরা ছয়টি দলে ভাগ হয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করেন।

কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ, মাইকিং এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে সকালে নগরীর টাউন হল মোড় থেকে কর্মসূচির সূচনা হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, ইউনিট লেভেল অফিসার হায়দার আলী, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ময়মনসিংহ গড়ে তুলতে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, এ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা ছাড়াও জেলার ১৪টি উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, প্রচারপত্র বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে নাগরিকদের সচেতন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের ১২ দিনব্যাপী কর্মসূচি

Update Time : ০৪:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬