ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জ সীমান্তে ১ লাখ ১২ হাজার টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব, ৫ লিটারে বাড়তে পারে ৭০ টাকা স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮, বাড়ছে হতাহতের সংখ্যা নেতানিয়াহুবিরোধী ক্ষোভে ভোটকেন্দ্রে আরবরা, ইসরাইলের রাজনীতিতে নতুন সমীকরণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: সালাহউদ্দিন আহমদ ৬০ বছর পূর্তিতে চবির হীরকজয়ন্তী, রেজিস্ট্রেশন শুরু ৩০ অক্টোবর ২০৩০ বিশ্বকাপের ভেন্যু দেখতে স্পেন, পর্তুগাল ও মরক্কো সফরে যাচ্ছে ফিফা মালয়েশিয়ায় কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, অনুমোদন ছাড়া পরীক্ষা করালে  ব্যবস্থা চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ সীমান্তে ১ লাখ ১২ হাজার টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ

সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে ২৮ বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় মদ ও কয়লা জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জব্দ করা ভারতীয় মদ ও কয়লা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাটালিয়নে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সীমান্তে ১ লাখ ১২ হাজার টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ১ লাখ ১২ হাজার টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ

Update Time : ০৬:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬