চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম।
গ্রেপ্তার নুর হোসাইন নুর (৩৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল।
এ সময় মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির তথ্যমতে, হালিশহর থানার মামলা নং-০৩, তারিখ ১২ অক্টোবর ২০২৬ ইং। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 














