ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুমোদনহীন প্ল্যান্টে ৮ লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার

  • ইস
  • Update Time : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত লরি চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আবু তাহের।

উল্লেখ্য, মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনা।

শিক্ষার্থীদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চট্টগ্রাম জেলা পুলিশ অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার

Update Time : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬