ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল— ‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’।

ছাতক উপজেলা সমবায় অফিসার কাজী মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশেষভাবে সক্রিয় অংশগ্রহণ ছিল ‘লাফার্জ অধিকৃত ক্ষতিগ্রস্ত ভূমি ভিটাবাড়ী পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সদস্যদের। সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা র‍্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা, বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় আইন মেনে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সমিতি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায়ী মনোভাব গড়ে তোলার বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় খাতের উত্তরোত্তর অগ্রগতি এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে জাতীয় সমবায় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

Update Time : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬