ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৮৬ কোটি ডলার আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের ধন্যবাদ শহীদ সাইফুল ইসলাম আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি, সিডিএকে স্মারকলিপি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ; খুলল তালাবদ্ধ দলীয় কার্যালয় ‘না পারলে আমাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের, ঋণ ব্যবস্থাপনায় গুরুত্ব সরকারের

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ঋণ গ্রহণ, রাজস্ব আদায়ে শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, রাজস্ব আহরণে দুর্বলতা এবং সীমিত আর্থিক সক্ষমতা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ভবিষ্যতে সরকারের নেওয়া প্রতিটি ঋণ এমন খাতে বিনিয়োগ করতে হবে, যা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, শুধু আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করাই সরকারের উদ্দেশ্য নয়। বরং দায়িত্বশীলভাবে অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত।

প্রচলিত ঋণ ও অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি নতুন নতুন উৎস ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে সরকার। এ ক্ষেত্রে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

তার মতে, একটি দেশের ঋণ ব্যবস্থাপনার সফলতা কত অর্থ ধার করা হয়েছে, তা দিয়ে নির্ধারণ করা যায় না। বরং ঋণের অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে এবং তা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কী অবদান রাখছে, সেটিই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, দেশের ঋণ পরিশোধের সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে ডলারভিত্তিক ইউরোবন্ড এবং সুকুক ইস্যুর সম্ভাবনা যাচাই করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশের বন্ডবাজারের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে।

তবে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী করা, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক সেটেলমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ এবং ব্যাংকিং খাতের সঙ্গে পুঁজিবাজারের সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি অর্থায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের পাশাপাশি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের দায়সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রকাশের ব্যবস্থা উন্নত করা হবে।

তিনি জানান, বৈশ্বিক সুদের হার ও বিনিময় হারের ওঠানামার কারণে সরকারি ঋণ ব্যবস্থাপনা আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে ট্রেজারি বিল ও সরকারি বন্ডের নিলাম প্রক্রিয়া আরও কার্যকর করা এবং বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আগামী পাঁচ বছরে দ্বিগুণ হতে পারে বৈদেশিক ঋণের সুদ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সম্মেলনে জানান, টাকার অঙ্কে বাংলাদেশের বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে দ্বিগুণেরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশের সরকারি ঋণের পরিমাণ জিডিপির ৩৯ শতাংশের নিচে ছিল। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ অনুপাত প্রায় একই পর্যায়ে থাকার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থায়নের ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।

তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে জিডিপির ২ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ অর্থ ঋণ পরিশোধে ব্যয় হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

কিংফেং ঝাং সরকারি গ্যারান্টিসহ সব ধরনের সরকারি ঋণের তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের পরামর্শ দেন। পাশাপাশি ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা এবং বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তার মতে, অভ্যন্তরীণ বন্ডবাজারের পরিধি বাড়ানো, উন্নয়ন প্রকল্পের যথাযথ মূল্যায়ন, সরকারি ক্রয়প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পগুলোর ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৫ ও ১৬ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’।

এতে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। পাশাপাশি এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিসহ বিভিন্ন দেশের আর্থিক খাতের বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।

সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির লিড সোশ্যাল সেক্টর অফিসার এস এম ইবাদুর রহমান।

এ ছাড়া অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে বিশেষ বক্তব্য দেন এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন। তিনি সরকারি ঋণ গ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

তার উপস্থাপনায় উঠে আসে, পরিকল্পিতভাবে ঋণের অর্থ ব্যবহার করা হলে তা অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। বিপরীতে, অতিরিক্ত ঋণ ও অপরিকল্পিত ব্যয় আর্থিক স্থিতিশীলতা দুর্বল করার পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে।

বিশেষ করে এলডিসি উত্তরণপ্রক্রিয়ায় থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অর্থায়নের উৎস বহুমুখীকরণ, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সক্ষমতা বৃদ্ধি এবং ঋণ পরিশোধের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বিশেষজ্ঞদের আলোচনায় স্পষ্ট হয়েছে, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে শুধু বড় অঙ্কের অর্থায়ন সংগ্রহ যথেষ্ট নয়। বরং ঋণের অর্থের সঠিক ব্যবহার, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করাই হবে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের, ঋণ ব্যবস্থাপনায় গুরুত্ব সরকারের

Update Time : ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬