ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়তপুরে দু’টি ক্লিনিক বন্ধ করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, দুই আরোহী গুরুতর আহত হন স্থানীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা কমনওয়েলথ গেমস ২০২৬: গ্লাসগোতে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ, শেষ মুহূর্তের উত্তেজনা দেশে আবারও ‘ভয়ের পরিবেশ’ তৈরি হচ্ছে, অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিএসটিআইয়ের পদক্ষেপ: নমুনা পরীক্ষা শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান: রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নয়, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় রাউজানের আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনসহ ৪ জন গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার একটি অভিজ্ঞ ‘ল ফার্ম’ নিয়োগ করেছে।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে একটি অভিজ্ঞ ‘ল ফার্ম’ নিয়োগ করেছি। ল ফার্মকে ওই জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনা হবে।

মন্ত্রী আজ রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে এক বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেল থেকে বেনজীর আহমেদের জামিনে মুক্তি প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বেনজীর আহমদ ইউএই ত্যাগ করতে পারবেন না’ এমন শর্তে সেখানে জামিন পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আদালতের চূড়ান্ত শর্তাবলি জানতে জামিনের সার্টিফাইড কপির জন্য আবেদন করা হয়েছে।’

তিনি জানান, এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব এবং ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬