ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মহাদেও নদে দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু নেপালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বাংলাদেশের তীব্র ক্ষোভ জুলাই শহিদ পরিবারের রক্ষণাবেক্ষণ সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন: তরুণদের নতুন বাংলাদেশ গঠনের আহ্বান ইউনূসের উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশ নারী ইমার্জিং দলের ২-০ ব্যবধানে সিরিজ হার মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ঘোষণা, দলে সাব্বির ও শামীম শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় পানিতে ডুবে রজনি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজনি বিশ্বাস ওই গ্রামের মৃত বিষ্ণু বিশ্বাসের ছেলে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, সবজিক্ষেতে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ডোবায় পড়ে গিয়ে রজনি বিশ্বাসের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি সবজিক্ষেতে বেড়া দিতে গিয়ে রজনি বিশ্বাস পা পিছলে খেতসংলগ্ন একটি ডোবায় পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা ডোবায় তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে।

সূত্র: বাসস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মহাদেও নদে দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬