ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ

এফএসআরইউ চালু, ২–৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এফএসআরইউ-এর (ফ্লটিং স্টোরেজ এন্ড রিগাসিফিকেশন ইউনিট) কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দেশের গ্যাস সরবরাহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বিকেলে সেই ত্রুটি মেরামত করা হয়েছে।’

ইকবাল হাসান মাহমুদ বলেন, ধীরে ধীরে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হবে এবং গ্যাসের চাপ পর্যায়ক্রমে আরও বাড়বে।

গ্যাস সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। আশা করছি, আমরা বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।’

মন্ত্রী বলেন, সাময়িক গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। গ্যাসের অভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হওয়ায় দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দেখা দিয়েছে।

গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসার অভিযোগ যাচাইয়ের জন্য ভোক্তাদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার আহ্বান জানান বিদ্যুৎমন্ত্রী ।

তিনি বলেন, ‘গ্রাহকদের বিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই সে নির্দেশনা অনুসরণ করেননি।’

তিনি আরও জানান, জুন-জুলাই বিলিং সময়ের জন্য বিদ্যুতের ট্যারিফ পুনর্র্নিধারণ করা হয়েছে।

এর আগে মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিও নিয়মিত বৈঠক ছিল। ভারত আমাদের প্রতিবেশী দেশ হওয়ায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে এবং সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস

এফএসআরইউ চালু, ২–৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: বিদ্যুৎমন্ত্রী

Update Time : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬