ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, মন্ত্রীর শোক রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ছয় কমিটি গঠন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি নয়, উন্নয়নের পথে বাধা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা চায় ঢাকা যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দম্পতির বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক শিক্ষার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী বরিশালের নদী-গ্রাম আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার ঘেরের পাড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একই উপজেলার শালবাগান এলাকা থেকে তলুইগাছা বিওপির অভিযানে উদ্ধার করা হয় আরও মোবাইল ফোনের যন্ত্রাংশ।

এদিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভারতীয় ওষুধ জব্দ করেন। মাদরা বিওপির দল উপজেলার একটি আমবাগান এলাকা এবং চান্দুড়িয়া বিওপির দল কাঁদপুর এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

এছাড়া বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর হাটখোলা এলাকা থেকেও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

Update Time : ১০:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬