ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে অনুমোদিত নিজস্ব প্যাকেটের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করার দায়ে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলায় পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামের মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজস্ব প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। তদারকির সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজস্ব অনুমোদিত প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬