ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, আটক ১ পরিবারের সদস্যদের গ্রেফতারের হুমকিতে মাচাদোর নির্বাচনী নিষেধাজ্ঞায় স্বাক্ষর, দাবি সাবেক বিচারপতির ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

যশোরে বটি দিয়ে মাকে হত্যা; শিক্ষক ছেলে হেফাজতে

যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে
যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মামুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
অভিযুক্ত মামুন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনের আগে দু’টি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে এ নিয়ে মামুনের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানান।
এর আগেও পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে থাকতেন না।
প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মামুন ঘটনাস্থল থেকে সরে যান। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুন পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

যশোরে বটি দিয়ে মাকে হত্যা; শিক্ষক ছেলে হেফাজতে

Update Time : ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬