ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

রাজশাহীতে আব্দুল করিম হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

রাজশাহীর বেলপুকুরে চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি মো. মাহাতাব আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মাহাতাব আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।

শনিবার র‌্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের তথ্যমতে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভুক্তভোগী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১১ আগস্ট দুপুরে ভড়ুয়াপাড়া গ্রামের একটি সড়কে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামি জিল্লুর রহমানের নির্দেশে মাহাতাব আলী রামদা দিয়ে এক ভুক্তভোগীর পিঠে গুরুতর আঘাত করেন। এ সময় আব্দুল করিম বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে আব্দুল করিমের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-১০ ঢাকার যৌথ দল ফরিদপুরের কোতয়ালী থানার তুলাগ্রাম বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মাহাতাব আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাতাব আলী মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রাজশাহীতে আব্দুল করিম হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

Update Time : ০৬:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬