ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন। এর আগে শনিবার এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।
অব্যাহতি পাওয়া অন্যান্য শিক্ষকগণ হলেন, পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি. কে. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এন.ইউ.আর. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।
যশোর শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র কোড-৫৩১) গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষায় ১২ জন নিয়মিত পরীক্ষার্থীদেরকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীর ফলাফলের উপরও প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এহেন অনাদিত পরিস্থিতির দায় কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি এবং কক্ষ প্রত্যাবেক্ষকের কেউই এড়াতে পারেন না। তাই এসএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কার্যক্রম থেকে কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে উল্লেখিত ৬ জনকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী পরীক্ষা পরিচালনার জন্য সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোন শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান ও দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনিয়মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা রীতিমতো স্বোচ্চার। আমরা আগেই নোটিশ করেছি কোন পরীক্ষার্থী কোন সিলেবাসের পরীক্ষা দিবে তার পর তারা দায়িত্বে থেকে অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিজি মহাদয়কে অনুরোধ করাসহ চিঠি পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

Update Time : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬