ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

যশোর কেশবপুরে মা খুন, মেয়ে আটক

যশোর কেশবপুর পৌর শহরে মেয়ের হাতে খুন হয়েছেন গৌরি রানী (৭৫)। সোমবার গভীর রাতে পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং মেয়ে সাধনা ওরফে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৌরী রানী কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। আর সাধনার শশুর  বাড়ি মণিরামপুরের নাগরঘোপ এলাকায়। তার স্বামী মৃত তরুণ অধিকারী। ৩/৪দিন আগে শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে বেড়াতে আসেন। দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙিনায় চলাফেরা করছিল। মঙ্গলবার সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নেয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর দীপ্তি অধিকারী পাশেই বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছে।
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তার মায়ের সাথে থাকাকালীন সময়ে তরকারি কাটা বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পিছনে আঘাত করলে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহের পাশেই বটির আছাড়ের অংশ পড়ে থাকতে দেখা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

যশোর কেশবপুরে মা খুন, মেয়ে আটক

Update Time : ০৯:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬