ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন লালন মাজার থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে কার্যকর ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বহুপক্ষীয় ফোরামের পার্শ্ববৈঠকের পরিবর্তে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চায়। পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক পরিচালনা করা হয়, ভারতের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতা বা মোহের যে প্রবণতা ছিল, তা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। ভারতকে অন্য দেশগুলোর মতোই বিবেচনা করে নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।

গত ১৫ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অস্বস্তিকর ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সাজাতে চায় এবং এ ক্ষেত্রে সরাসরি কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ।

এর আগে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ নিয়ে দেওয়া তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই মন্তব্য মূলত ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেই করা হয়েছিল। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশ কোনো বহুপক্ষীয় সম্মেলনে গিয়ে অন্য দেশের সঙ্গে বৈঠক করবে না।

তিনি জানান, প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ এবং অন্যান্য দেশের সঙ্গে বৈঠক অব্যাহত থাকবে।

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ভারতের সঙ্গে আলোচনা করবে ঢাকা।

আন্তর্জাতিক আইন, বিদ্যমান সীমান্ত প্রটোকল ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করে বাংলাদেশের উদ্বেগগুলো ভারতের কাছে যথাযথ পর্যায়ে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশ ও বিভিন্ন দেশের মধ্যে থাকা ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব চুক্তি যাচাই ও পর্যালোচনা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

Update Time : ০৫:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬