ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি নেপালে বন্যার পানিতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ, শতাধিক মানুষ উদ্ধারে অভিযান কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি: মার্কিন আদালত বার্ড ফ্লুর আশঙ্কায় ম্যাককুয়ারি দ্বীপ থেকে ২৪ কর্মী সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া রায়পুরে খালে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
চিরকুটে বাবা-মায়ের প্রতি চাপা অভিমান

যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই ছাত্রীর হাতে লেখা আবেগঘন একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তার পারিবারিক জীবনের নানা কষ্টের কথা উঠে এসেছে।
নিহত লামিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামীর (সৎ বাবা) বাড়িতে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন। রোববার সকালে লামিয়ার মা শিখা আক্তার শিরিন তাকে বাড়িতে একা রেখে বিশেষ প্রয়োজনে যশোরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যার দিকে মেয়েকে ফোনে না পেয়ে তিনি লামিয়ার চাচিকে বাড়িতে গিয়ে দেখার অনুরোধ করেন। চাচি বাড়িতে গিয়ে শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নিচে নামান।
মরদেহের পাশ থেকে লামিয়ার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজের ইচ্ছায় এই পথ বেছে নেওয়ার কথা লিখেছে। চিরকুটে লামিয়া তার বাবার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে লিখেছে, সে তার বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি। এছাড়া তার মা ও নানার প্রতিও ভালোবাসা ব্যক্ত করেছে এবং তার মৃত্যুর পর বাবার কান্নাকাটি না করার জন্য অনুরোধ করেছে। তবে চিরকুটে তার মায়ের কিছু সিদ্ধান্তের প্রতি চাপা কষ্ট ও ক্ষোভের আভাস পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চিরকুটে বাবা-মায়ের প্রতি চাপা অভিমান

যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৫:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬