ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড
সতর্ক করল পানি উন্নয়ন বোর্ড

আগামী ২৪–৭২ ঘণ্টায় ১২ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১২ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)।

সোমবার প্রকাশিত সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত, উজানের ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস অনুসরণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত

সতর্ক করল পানি উন্নয়ন বোর্ড

আগামী ২৪–৭২ ঘণ্টায় ১২ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

Update Time : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬