ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পৃথক দুটি ঘটনায় একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো শাখার ভেতরে আগুন পৌঁছায়নি এবং অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শনিবার (রাত ১২টার দিকে) মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়াতে পারেনি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পারলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় হামলার ঘটনা ঘটে। সেখানে দুর্বৃত্তরা বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় ব্যাংকের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, পৃথক দুটি হামলার পরপরই পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া গ্রামীণ ব্যাংক শাখায় নিক্ষেপ করা দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত না হওয়ায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পরপর দুটি শাখায় হামলার ঘটনায় স্থানীয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন: দেশের সর্বশেষ খবর | জাতীয় সংবাদ | সারাদেশের খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

Update Time : ১২:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬