ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।
নির্ধারিত সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধের আওতাভুক্ত এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাইডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় বিবেচনায় রেখে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ধরনের জ্বালানি ও জনদুর্ভোগসংক্রান্ত খবর পড়তে ভিজিট করুন: তথ্য প্রকাশ।
আরও পড়ুন: সর্বশেষ জাতীয় সংবাদ | দেশের গুরুত্বপূর্ণ খবর
মানিকগঞ্জ প্রতিনিধি 



















