ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতেও ড্রোন হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলায় তিনজন নিহত হন। পৃথক ঘটনায় উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারান আরও একজন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় হামলার পর তিনজনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য খাদ্যসামগ্রী বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার উদ্ধারকারী সংস্থা।

ঘটনাটি নিয়ে এএফপির পক্ষ থেকে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, ওই এলাকায় সামরিক অভিযানে জড়িত কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বাহিনীটি।

এএফপির ঘটনাস্থল থেকে তোলা ছবিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভ্যান দেখা যায়। গাড়িটির ভেতরে খাবারসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

এদিকে, মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগের দিন ইসরাইলি বিমান হামলায় নিহত চার ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে শনিবার সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

ওই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, মধ্য গাজায় ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল।

নিহতদের একজনের ভাই মাহদি আবু গারকুদ যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তার প্রতিফলন গাজায় দেখা যাচ্ছে না।

এএফপিকে তিনি বলেন, বিশ্ব গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে ধরে নিয়ে ফিলিস্তিনিদের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে। অথচ বর্তমান পরিস্থিতি যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির পরও অব্যাহত প্রাণহানি

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ও হামাস নিয়মিত একে অপরকে দায়ী করে আসছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘ দুই বছর ধরে যুদ্ধ চলে। ওই যুদ্ধের পর গাজায় মানবিক সংকট, বাস্তুচ্যুতি ও অবকাঠামোগত বিপর্যয় ব্যাপক আকার ধারণ করে।

এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করেছে সংস্থাটি। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, একই সময়ে তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও হামলার ঘটনা অব্যাহত থাকায় উপত্যকাটির নিরাপত্তা পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

সূত্র: বার্তা সংস্থা এএফপি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতেও ড্রোন হামলা

Update Time : ০৭:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬