ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

আশ্রয়প্রার্থী ইস্যুতে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ভোট দিলেন ইংল্যান্ডের গ্রামের বাসিন্দারা

ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ছোট্ট গ্রাম বার্নহামের বাসিন্দারা কাছের একটি সাবেক বিমানঘাঁটিতে ৯৩১ জন আশ্রয়প্রার্থী রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে প্রতীকী গণভোটে রায় দিয়েছেন।

শনিবার অনুষ্ঠিত এ গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন ২৫৭ জন। বিপক্ষে ভোট দিয়েছেন ১৬ জন। একটি ভোট বাতিল হয়েছে। ভোট দেওয়ার যোগ্য ছিলেন গ্রামের ৪০০ থেকে ৫০০ জন বাসিন্দা।

গ্রামটির কাছের সাবেক বিমানঘাঁটিতে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থী রাখার সরকারি পরিকল্পনা ঘিরেই এ প্রতিবাদের সূত্রপাত। উল্লেখ্য, বার্নহামের মোট জনসংখ্যা মাত্র ৫৮৪ জন। ফলে গ্রামের জনসংখ্যার চেয়েও বেশি আশ্রয়প্রার্থীকে কাছের একটি স্থাপনায় রাখার পরিকল্পনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ভোটের ফলাফল ঘোষণার পর বার্নহাম বাসিন্দা সমিতির সভাপতি হেলেন বেক বলেন, এ ভোটের ফলে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে তাঁরা মনে করেন না। তবে এর মাধ্যমে পরিকল্পনার বিরুদ্ধে গ্রামবাসীদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘গ্রামের বাসিন্দারা যে এই পরিকল্পনার বিরোধিতা করছেন, এখন আমরা বলতে পারব, এ বিষয়ে তাদের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পেয়েছি।’

হেলেন বেক আরও বলেন, নির্দিষ্টসংখ্যক আশ্রয়প্রার্থীকে গ্রহণ করতে গ্রামবাসীদের আপত্তি নেই। তবে এত বিপুলসংখ্যক মানুষকে একটি ছোট গ্রামের পাশে রাখার পরিকল্পনা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, ‘এত বিপুলসংখ্যক মানুষকে সেখানে রাখার পরিকল্পনাই মূল উদ্বেগের বিষয়।’

তাঁর ভাষায়, ‘বার্নহাম একটি ছোট গ্রাম। এখানে আশ্রয় নেওয়া মানুষদের করার মতো কিছু থাকবে না, যাওয়ারও কোনো জায়গা থাকবে না।’

এদিকে, বার্নহামে এ ধরনের প্রতীকী গণভোট এবারই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে পিডিংটন গ্রামেও একই ধরনের প্রতিবাদী গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে সাবেক সামরিক স্থাপনায় রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, এসব গণভোট আইনগতভাবে বাধ্যতামূলক নয়। ফলে ভোটের ফলাফলের ভিত্তিতে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে না। তবে স্থানীয় জনগণের অসন্তোষ ও সরকারি আশ্রয়প্রার্থী পুনর্বাসন নীতি নিয়ে বিতর্কের বিষয়টি এতে সামনে এসেছে।

সূত্র: বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

আশ্রয়প্রার্থী ইস্যুতে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ভোট দিলেন ইংল্যান্ডের গ্রামের বাসিন্দারা

Update Time : ০৭:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬