ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা
মূসক ফাঁকির অভিযোগে ৪৬ কোটি ৮০ লাখ টাকা বকেয়া, জরিমানা ২৩ কোটি ৫০ লাখ

রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের চূড়ান্ত আদেশ

বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না করার অভিযোগে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

কমিশনারেটের বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড (বিআইএন নম্বর: ০০০১৩৬০১৩-১৪০৩) বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে আসছে।

কমিশনারেটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি মোট ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকার বিদ্যুৎ সেবা সরবরাহ করেছে। এই সেবার বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসকের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা।

তবে ওই সময়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা মূসক জমা দিয়েছে। ফলে বকেয়া মূসকের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা।

এ ঘটনায় মূসক পরিশোধে অনিয়ম ও ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শুনানিতে অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হলেও তাদের দেওয়া জবাব সন্তোষজনক হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়। এতে অপরিশোধিত মূসক বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে রহিম এনার্জি লিমিটেডের কাছ থেকে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশনারেট।

আরও পড়ুন: জাতীয় ও অর্থনীতি বিষয়ক সর্বশেষ সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

মূসক ফাঁকির অভিযোগে ৪৬ কোটি ৮০ লাখ টাকা বকেয়া, জরিমানা ২৩ কোটি ৫০ লাখ

রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের চূড়ান্ত আদেশ

Update Time : ০১:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬