ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে গতি, ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম ১৮ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৭৯ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩০ কোটি ২০ লাখ ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ২০ দশমিক ২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হয়েছে। শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে প্রায় ১৬ কোটি ১০ লাখ ডলার। এর আগে মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার।

অর্থনীতিতে স্বস্তির বার্তা

বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন সরকারি উদ্যোগ এবং প্রণোদনা প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে গতি, ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার

Update Time : ০৫:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬