ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মহাদেও নদে দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু মাদারীপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু নেপালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বাংলাদেশের তীব্র ক্ষোভ জুলাই শহিদ পরিবারের রক্ষণাবেক্ষণ সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন: তরুণদের নতুন বাংলাদেশ গঠনের আহ্বান ইউনূসের উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশ নারী ইমার্জিং দলের ২-০ ব্যবধানে সিরিজ হার মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ঘোষণা, দলে সাব্বির ও শামীম শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ঘোষণা, দলে সাব্বির ও শামীম

ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া।

এইচপি দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী।

জাতীয় দলের জার্সিতে ৪৮ টি-টোয়েন্টিতে ৯৭৭ রান ও ৬ উইকেট শিকার করেছেন সাব্বির। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন সাব্বির। গত আসরে আবাহনী লিমিটেডের হয়ে ১১ ম্যাচে ১৮৮ রান করেছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ব্যাট হাতে ৬২১ রান করেছেন তিনি। গত মাসেই চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন শামীম।

এছাড়াও সুযোগ পেয়েছেন জাতীয় দলে খেলা দুই পেসার আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন। ১৩ টি-টোয়েন্টিতে রনি ৬ উইকেট ও ৫৮ রান করেন। প্রায় ৮ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন রনি।

গত মাসে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকলাইনের। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৪ উইকেট ও ১৩ রান করেন তিনি।

তরুণ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার জিসান আলম ও জাওয়াদ আবরারকে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি শেষে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এইচপি দল : এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন।

মালয়েশিয়া দল : সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উন্নি, বিরানদিপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মাদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রাশান্ত মাধুকার, নাজমুস সাকিব, শারভিন মুনিয়াদি, আসলাম খান বিন মালিক, আহমেদ আকিল ওয়াহিদ, বিশ্ববারুবেন কুমার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মহাদেও নদে দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ঘোষণা, দলে সাব্বির ও শামীম

Update Time : ০৮:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬