ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়ন পত্র দাখিল করতে হবে।

১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণের ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারে আলোচনা ক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং তফসিল রেডি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু আমরা সম্পন্ন করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

Update Time : ০৯:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬