ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ছয় কমিটি গঠন

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফলভাবে আয়োজনের জন্য ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে রোববার একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে নির্ধারিত সময়, স্থান ও তারিখে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য গঠিত ছয়টি কমিটি হলো—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।

সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। এছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে বিভিন্ন কমিটির নেতৃত্বে রাখা হয়েছে।

প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কমিটিগুলোতে আরও কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। অফিস আদেশে কমিটিগুলোকে চিঠি পাওয়ার পরপরই সভা করে নিজ নিজ কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ছয় কমিটি গঠন

Update Time : ১০:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬