ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত দেশের আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের মহাকাব্যের শেষ অধ্যায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২ বিলিয়ন ডলারের বাজারের সম্ভাবনা গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস আইপিইউ মহাসচিবের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মতভেদ থাকলেও আলোচনার পথ খোলা, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ঐকমত্যের আহ্বান দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪৬ Time View

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে। এরপর একই সময় থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়।

অনলাইনে ফল দেখার নিয়ম

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবে।

Education Board Results

eBoard Results

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন থেকে ফলাফল ডাউনলোড করে শিক্ষার্থীদের জানাতে পারবে।

এসএমএসে ফল জানার পদ্ধতি

মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ জন্য লিখতে হবে—

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026

এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানার সুবিধা রয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, কোনো বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয়ে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না। পরীক্ষার্থীদের অনলাইন, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬