ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

বরিশালে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, স্বস্তির পাশাপাশি ভোগান্তি

সাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘন মেঘের প্রভাবে বরিশালে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিতে নগরজীবনে কিছুটা ছন্দপতন দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর জানান, সাগরে তৈরি হওয়া লঘুচাপ এবং আকাশে ঘন মেঘের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশালে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

বরিশালে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, স্বস্তির পাশাপাশি ভোগান্তি

Update Time : ০৭:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬