ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৮৬ কোটি ডলার আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের ধন্যবাদ শহীদ সাইফুল ইসলাম আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি, সিডিএকে স্মারকলিপি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ; খুলল তালাবদ্ধ দলীয় কার্যালয় ‘না পারলে আমাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৪১৭ রান তুলেছে সফরকারীরা। ফলে দুই উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৯ রান।

তৃতীয় দিনের শুরুতে ৩২ রান নিয়ে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ একপ্রান্ত আগলে রাখেন। অন্যদিকে হাসান মাহমুদ ১৪ রান করে জশ হ্যাজেলউডের বলে আউট হন। সপ্তম উইকেটে মিরাজ-হাসানের জুটি থেকে আসে ৪৬ রান।

এরপর তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ রান করে হ্যাজেলউডের চতুর্থ শিকার হন। দলীয় ৩৭২ রানে তাইজুলের বিদায়ের পর মিরাজ ও তাসকিন আহমেদ বাংলাদেশের স্কোর ৪০০ পেরিয়ে নেন। একই সঙ্গে লিডও দুইশ রানের সীমা ছাড়ায়।

মধ্যাহ্ন বিরতির সময় নবম উইকেটে মিরাজ ও তাসকিনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৪৫ রান। মিরাজ ৬৫ এবং তাসকিন ১২ রানে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাজেলউড চারটি এবং মিচেল স্টার্ক দুটি উইকেট নিয়েছেন। প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেওয়া বাংলাদেশ এখন প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে

Update Time : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬