ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা; গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার নৌযান শুমারি-২০২৬ সফল করতে সঠিক তথ্য দেওয়ার আহ্বান মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পরিদর্শন যশোরে চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য আটক

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ

দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অধিদফতরের অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে স্থাপিত বায়োমেট্রিক মেশিন সচল রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি ধাপে ধাপে ফেস রিকগনিশনভিত্তিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে শতভাগ উপস্থিতির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে উপস্থিতি নিশ্চিত হওয়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বিল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বেতন বিল প্রদান না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া অধিদফতরের অধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালকে কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত প্রতিবেদন প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) বরাবর পাঠাতে বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগে প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় দেওয়া অনুশাসনের অগ্রগতি পর্যালোচনায় গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ

Update Time : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬