ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

পটুয়াখালীতে নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন রোববার সকালে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় তিনটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পাওয়া যায় ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা সব পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুত ও বাজারজাত বন্ধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালীতে নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ

Update Time : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬