ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ Time View

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।

শৈশব থেকেই গানের প্রতি গভীর আগ্রহ ছিল সাবিনা ইয়াসমিনের। মাত্র সাত বছর বয়সে মঞ্চে গান পরিবেশন করেন তিনি। বড় বোন ফরিদা ইয়াসমিনের কাছ থেকে গানের প্রতি অনুপ্রেরণা পান। পরবর্তী সময়ে ওস্তাদ পি সি গোমেজের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন।

শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে গান করার মধ্য দিয়ে তার সংগীতজীবনের সূচনা হয়। এরপর ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭২ সালে ‘অবুঝ মন’ চলচ্চিত্রের ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

দীর্ঘ সংগীতজীবনে সাবিনা ইয়াসমিন দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত, ধ্রুপদী ও চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধারায় কণ্ঠ দিয়েছেন। তার কণ্ঠে অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সংগীতের খ্যাতিমান শিল্পী ও সুরকারদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও আমার বাংলা মা’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’সহ তার গাওয়া বহু দেশাত্মবোধক গান আজও শ্রোতাদের মাঝে সমানভাবে জনপ্রিয়।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু সম্মাননা। ১৯৮৪ সালে তিনি একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুক্র ও শনিবার প্রচার হবে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

Update Time : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬