ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩ সেনা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাইপেকে ৭-০ গোলে হারাল ইইউর বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনে পাঁচ দেশের সম্মতি ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ রাজশাহীতে আব্দুল করিম হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনা, আরব-মুসলিম দেশগুলোকে হামাসের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পশ্চিম তীরের ৩ শরণার্থী শিবির খালি করানোয় মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিসংঘের আইআরজিসির সঙ্গে আর্থিক যোগাযোগের অভিযোগে তুরস্কের ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতা-২০২৬-এ দারুণ সাফল্য দেখিয়ে দলীয় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল।

বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ঢাকার উত্তরা কলেজ—এই পাঁচটি দল অংশ নেয়।

প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবির চারজন জুডোকা অংশ নেন। তারা একটি স্বর্ণ ও একটি তাম্রপদক অর্জন করে দলীয়ভাবে শীর্ষস্থান নিশ্চিত করেন।

অন্যদিকে, একটি রৌপ্য ও একটি তাম্রপদক নিয়ে প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে বিকেএসপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বিজিবির জুডো দলের এ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীটির ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্যের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩ সেনা

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

Update Time : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬