ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনার আভাস চেয়ারম্যানের গাড়ি থেকে এক কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ রায়পুরে আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, কোটি টাকার ক্ষতির দাবি কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩ সেনা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাইপেকে ৭-০ গোলে হারাল ইইউর বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনে পাঁচ দেশের সম্মতি ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বিবেচনায় পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। তবে অতিরিক্ত ইউনিট দুটি পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে পূর্বাচল থেকে রওনা হওয়া ইউনিটগুলোর আর ঘটনাস্থলে কাজ করার প্রয়োজন হয়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Update Time : ০৭:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬