ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ৪৫ রানে জয় পেয়েছে সফরকারীরা। তবে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অ্যালেক্স ক্যারি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

শুরুতে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ব্যাটে ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। দুজন মিলে ৫৩ বলে ৭৮ রান যোগ করেন। হেড ২৪ রানে ফিরে গেলেও মার্শ ৪২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন।

এরপর অ্যালেক্স ক্যারি ওলিভার পিকের সঙ্গে ৭৩ এবং ম্যাট রেনশর সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ভিত তৈরি করেন। পিকে ৪৮ ও রেনশ ৩০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ রানে চার উইকেট শিকার করেন কর্বিন বশ।

৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৫ চার ও ২ ছক্কায় ৭১ রানে অপরাজিত ছিলেন রায়ান রিকেলটন। ম্যাথু ব্রিটস্কি করেন ২৫ এবং অধিনায়ক আইডেন মার্করাম ১৫ রান।

এরপর এক ঘণ্টার বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত আর খেলা মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে ৪৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া। জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

তৃতীয় ম্যাচে হারলেও প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি প্রোটিয়াদের টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়। সর্বশেষ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে সিরিজ শেষে এবার সাদা পোশাকের লড়াইয়ে নামবে দুই দল। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

Update Time : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬