সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার (৩১ অক্টোবর) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রশাসক প্রবলাল দাসের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ সফিকুল আলম মতি, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, অ্যাডভোকেট আব্দুল কাহার, ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা সাদিকুর রহমান, আব্দুল হাই, এনাম আহমদ, আমিন উদ্দিন, মুহিবুর রহমান, দিল হোসেন, শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল বাসিত, ইমাদ উদ্দিন, জুয়েল মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, যুবদল নেতা মো. শরিফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মুমিন, মুহিবুর রহমান মুহিব, শিবলী সাদিক শিবলু, লায়েক আহমদ, ফয়ছল আহমদ, সেলিম আহমেদ মুন্না, মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়ছলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 






















