ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ  মালামাল উদ্ধার, আটক ১

বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। এ ঘটনায় শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলায় বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়ার ফুলতলা পট্টিতে অবস্থিত মহাসিন সাইকেল স্টোরে চোরাই ব্যাটারি বিক্রির খবর পায় তারা। এর পরিপ্রেক্ষিতে এসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল দোকানটিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি লিথিয়াম ব্যাটারির সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং লিথিয়াম ব্যাটারির চারটি বক্স উদ্ধার করা হয়।
পরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে দোকানের মালিক শেখ মহাসিন কবিরকে আটক করে পুলিশ। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক  জানান, জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ  মালামাল উদ্ধার, আটক ১

Update Time : ০৫:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬