ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.0.13.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

ইতিহাস,ঐতিহ্য, অপার সম্ভাবনা ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আগামী দিনের অন্যতম অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে এসব পরিকল্পনা ও অর্জনের কথা তুলে ধরেন।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই প্রত্যয়কে সামনে রেখেই জেলা প্রশাসন কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের পর্যটন খাতকে আরও বিকশিত করার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকভাবে সাজানো হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামের পর্যটন খাত নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই মাস থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে পাঁচজন জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে চট্টগ্রামও রয়েছে। সেই নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
জেলে পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব শিশুকে শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন কাজ করছে। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি দিন আনন্দঘন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ধর্মীয় এ উৎসব পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এ ছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Update Time : ০৫:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬