ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাংবাদিকতায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব, সিআরএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক: ৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে প্রস্তুতি ব্রাজিলের নির্বাচনের ফল মেনে নিল বলসোনারোর দল, পরাজয় নিয়ে আপত্তি ফ্লাভিওর ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বের পরীক্ষা আজ ট্রাভেল পারমিটে দুই বছর বয়সী সন্তানসহ দেশে ফিরলেন দম্পতি চট্টগ্রামে উদ্ধার ১০৭ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা শুরু মঙ্গলবার, লক্ষ্য ২০২৭ সালের মধ্যে চুক্তি বিয়ে নিয়ে প্রশ্নে বিরক্ত সাফা কবির, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান? দুই দিনে এক কোটি ভিউ, অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ নাটকের নতুন রেকর্ড টাইগার শ্রফের গাড়িতে গুলি: ১১তম অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে নতুন তথ্য

ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুরের মতলব উপজেলার আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল, বরিশালের বানারীপাড়ার জামাল, উজিরপুরের গিয়াস, বরগুনা সদরের বাদল, পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন ও বরগুনা সদরের রিয়াজুলকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত ব্যক্তিকে আইনের আওতায় এনে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এসআই আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব, সিআরএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

Update Time : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬