ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে বায়োইকোনমি রেজুলেশন গৃহীত জাপানে ভয়াবহ দাবানল; ১২টি হেলিকপ্টার সহ নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা যশোরের শার্শায় এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী! শার্শা উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন হজযাত্রা শুরুর পর সৌদি আরবে পৌঁছেছেন ২৭,৩২৫ জন হজযাত্রী মে মাসের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১২ প্রার্থীর মনোয়ন বৈধ, স্থগিত ১ খুব শিগগিরই শেষ হতে পারে ইরান যুদ্ধ : ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
সংগৃহীত ছবি

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View

ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৮২তম অধিবেশন গতকাল শুক্রবার শেষ হয়েছে।

অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে টেকসই বায়োইকোনমি বা জৈব অর্থনীতি বিষয়ক একটি যুগান্তকারী রেজুলেশন গ্রহণে নেতৃত্ব দেয় বাংলাদেশ।

আজ (শনিবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্জন আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। যা এ অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

রেজুলেশনটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার-টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই বায়ো-ইকোনমি ভ্যালু চেইন গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

অধিবেশনে বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বায়োইকোনমি শুধু একটি নতুন ধারণা নয়; এটি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ।’

বাংলাদেশের এ উদ্যোগে সহ-পৃষ্ঠপোষক হিসেবে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে। যা টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ঐকমত্যের প্রতিফলন।

অধিবেশনে আরও ‘সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার’ বিষয়ে বাকু-ব্যাংকক ঘোষণা গৃহীত হয়েছে। এতে অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

সংগৃহীত ছবি

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

Update Time : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬