ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কালকিনিতে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে বৃদ্ধের আবেদন এলপিজিসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে জরুরি আলোচনার নোটিশ বিরোধীদলের চানখারপুলে জনতা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা গুগলে বয়স ৩৩ বছর! জন্মসাল নিয়ে বিস্মিত অভিনেত্রী সাদিয়া আয়মান মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এবার ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব, কনসার্ট ১৩ ডিসেম্বর বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে মুশফিক আহসানের ১৫২ ও তাফিউলের ৭ উইকেটে মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচটি আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে লড়াইটি।

টুর্নামেন্টে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ইন্দোনেশিয়ার বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। তবে ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৮ বলে ৩১ রান করেন স্বর্ণা।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইন্দোনেশিয়া। ১৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয় তারা। নাহিদা আক্তার ১৫ রানে ৩টি এবং মারুফা আক্তার ৬ রানে ২টি উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পান নাহিদা।

প্রথম ম্যাচের জয় নিয়ে সন্তুষ্ট হলেও নিজেদের পারফরম্যান্সে উন্নতির জায়গা দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানিয়েছেন, ভুলগুলো শুধরে পরের ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে চায় দল।

জ্যোতির লক্ষ্য এবার এশিয়া কাপে পুরো পথ পাড়ি দেওয়া। সাম্প্রতিক আসরগুলোতে প্রত্যাশিত সাফল্য না এলেও এবার নিজেদের সেরাটা দিয়ে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে চায় বাংলাদেশ।

নারী এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০১৮ সালে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই আসরে ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে টাইগ্রেসরা। এর আগে ২০১২ সালে এবং সর্বশেষ ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে।

এবারের আসরেও শিরোপার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেলে সেই লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে নিগার বাহিনী।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে বৃদ্ধের আবেদন

দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Update Time : ০৯:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬