ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

জামালগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের নিয়ে কারিতাসের মাঠ দিবস

সুনামগঞ্জের জামালগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ সবজি উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের বাস্তবায়নাধীন ইএলএসআরপি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২২ নভেম্বর ২০২৬) জামালগঞ্জ উপজেলার ৬ নম্বর উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিপুর গ্রামে আয়োজিত এ মাঠ দিবসে প্রকল্পের আওতাধীন বিভিন্ন কৃষক মাঠ স্কুলের (এফএফএস) নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএফএস দলের সভাপতি পারভিন বেগম। সঞ্চালনা করেন প্রকল্পের মাঠ সহায়ক নিশা রানি দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক জামিল হোসেন ও আমির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। তিনি কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, বেড পদ্ধতিতে চাষাবাদ এবং মিশ্র ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ সময় তিনি কৃষকদের নিরাপদ ও মানসম্মত সবজি উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য সালমা আক্তার (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড)।

অনুষ্ঠানে মাঠ সহায়ক জামিল হোসেন কারিতাসের লক্ষ্য, উদ্দেশ্য, ভিশন ও মিশন তুলে ধরেন। পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করেন।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদন, জমির সর্বোত্তম ব্যবহার এবং লাভজনক ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পেরে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, জামালগঞ্জে কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কারিতাসের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে সংস্থাটির উদ্যোগে জামালগঞ্জে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারে সভা অনুষ্ঠিত হয়।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি পারভিন বেগম উপস্থিত অতিথি, কৃষক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কৃষক মাঠ দিবসের সমাপ্তি ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

জামালগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের নিয়ে কারিতাসের মাঠ দিবস

Update Time : ০৫:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬