ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, আটক ১ পরিবারের সদস্যদের গ্রেফতারের হুমকিতে মাচাদোর নির্বাচনী নিষেধাজ্ঞায় স্বাক্ষর, দাবি সাবেক বিচারপতির ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় শিশু পরিচর্যা কেন্দ্রে নিহত ২

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ একটি বেসরকারি শিশু পরিচর্যা কেন্দ্রে পড়ে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাত শিশুসহ নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ শিশু পরিচর্যা কেন্দ্রে পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছেন।

এদিকে হামলায় একটি গুদামেও আগুন ধরে যায়। রাশিয়ার বড় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান ওজোন জানিয়েছে, ড্রোন হামলার পর ক্রাসনোদারে তাদের একটি লজিস্টিক কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওজোনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার ওরেনবুর্গ, সামারা এবং সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে তাদের বিভিন্ন স্থাপনাও হামলার শিকার হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এর আগে রাশিয়ার আরেকটি বড় অনলাইন খুচরা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলমান। এ সময়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ করে আসছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেন তাদের স্বাধীনতার ৩৫তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের অংশগ্রহণে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর একটি বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।

সূত্র: এএফপি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় শিশু পরিচর্যা কেন্দ্রে নিহত ২

Update Time : ০৫:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬