ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০–১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ১০ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য ও নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট উপ-পরিচালক ও সহকারী পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল সংকট দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ১০–১৬ গ্রেডের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুসরণ করে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের প্রস্তাব পাঠাতে হবে।

এদিকে, ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ই-রিক্রুটমেন্টের মাধ্যমে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমের অগ্রগতি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের ১৪ জুলাই ২০২৬ তারিখের অনুমোদনের পরিপ্রেক্ষিতেই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০–১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

Update Time : ০৫:৫৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬