ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নাহিদ সম্পাদক জাকারিয়া

আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) নতুন কমিটি। ২০২৬-২৭ অর্থবছরের জন্য গঠিত ১৮ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এন জাকারিয়া খান মুরাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নতুন নেতৃত্বকে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নাহিদ সম্পাদক জাকারিয়া

Update Time : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬