ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

ভারত-বাংলাদেশ সম্পর্ক সরকারকেন্দ্রিক নয়, জনগণকেন্দ্রিক: ভারতীয় হাইকমিশনার

 ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের ওপরও নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও মুক্ত বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও মতবিনিময় হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি দলটির নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

দীনেশ ত্রিবেদী ড. মঈন খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, তাঁর অভিজ্ঞতা থেকে দেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের শেখার অনেক সুযোগ রয়েছে।

দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে একে অপরের স্বার্থের প্রতি সম্মান দেখানো এবং পারস্পরিক আস্থা ধরে রাখা উভয় দেশের দায়িত্ব।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতের বিষয় নিয়ে আটকে না থেকে ভবিষ্যৎ উন্নয়ন ও দুই দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করাই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

ভারত-বাংলাদেশ সম্পর্ক সরকারকেন্দ্রিক নয়, জনগণকেন্দ্রিক: ভারতীয় হাইকমিশনার

Update Time : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬