ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

এআই দিয়ে সেনা কর্মকর্তা পরিচয়, স্কুলছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে কখনো র‌্যাব কর্মকর্তা, আবার কখনো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের প্রলোভন ও ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ খুলনা সদর এলাকার কয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত বেপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মহিউদ্দিন ও এএসআই খায়রুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারভেজ অনলাইন মাধ্যম ও এআই প্রযুক্তির সহায়তায় নিজের পরিচয় এবং অবস্থান সম্পর্কে ভুয়া তথ্য উপস্থাপন করতেন বলে অভিযোগ রয়েছে। কখনো র‌্যাব কর্মকর্তা, আবার কখনো সেনাবাহিনীর মেজর কিংবা কর্নেল পরিচয়ে পিরোজপুরের ওই স্কুলছাত্রীর সঙ্গে যোগাযোগ করতেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরে ভুয়া বিয়ের আয়োজন করে কিশোরীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন পারভেজ। বিভিন্ন এলাকায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে পারভেজের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর কিশোরীর মা নিলুফা বেগম কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে পারভেজ খুলনা থেকে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পারভেজকে পিরোজপুরে নেওয়া হয়েছে। একই ধরনের কৌশল ব্যবহার করে আরও নারীর সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি বলেন, এসব অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

এআই দিয়ে সেনা কর্মকর্তা পরিচয়, স্কুলছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০৫:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬